আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:৪৩:৪৬ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:৪৩:৪৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শেষ মুহুর্তের গণসংযোগে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় চাইলে প্রতিটি ভোট কেন্দ্রে পাহারা বসাতে হবে। না হয় প্রতিটি ভোট কেন্দ্র দখল করে প্রতিপক্ষ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় বসবে। কিন্তু এর ফলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিলম্বিত হবে। তাই এ নির্বাচনের একেকটি ভোট হবে বেগম জিয়ার মুক্তির ভোট। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী চেতনায় সকল ভোটারদের ভোট কেন্দ্রে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে। ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার জিরি মালিয়ারা, কৈয়গ্রাম, ফকিরা মসজিদ, শান্তিরহাটসহ আশপাশের এলাকায় গণসংযোগকালে এনামুল হক এনাম এই কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা রেজাউল করিম নেছার, রবিউল হোসেন বাদশা, আবদুর রহিম, মো. ইউছুপ, নেজাম, কাদের, নাজিম, তাজু। প্রচারণার সময় বৃহস্পতিবার সকালে জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর যে হামলা চালিয়েছে তার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান।