চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

নির্বাচিত হলে মডেল উপজেলা হবে পটিয়া : এমপি সামশুল হকের শেষ মুহুর্তের প্রচারণায় ঘোষণা

প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:৩৮:৫২ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:৩৮:৫২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহুর্তের প্রচারণায় পৌর সদরের বিভিন্ন অলি-গলিতে ব্যাপক গণসংযোগ করেন আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, পটিয়া হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ হলেও স্বাধীনতার পরে সুদীর্ঘ সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় না থাকায় উন্নয়নে পিছিয়ে ছিল। আমি বিগত ১০ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পটিয়ায় প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়নের মাধ্যমে সব দৃশ্যপট পাল্টে দিয়েছে। পটিয়া এখন একটি মডেল জনপদ হিসেবে সারাদেশে স্বীকৃতি অর্জন করেছে।

তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ ও মহাজোটের নির্বাচনী ইশতেহারের অন্যতম হচ্ছে গ্রাম হবে শহর। আমি বিগত ১০ বছর পটিয়ায় যেভাবে উন্নয়ন করেছি তার মাধ্যমে আমার এলাকায় অনেক গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। অনেক পাড়া-মহল্লায় সন্ধ্যা হলেই সোলার লাইট জ্বলে উঠে। আগামীতে আমি পটিয়ায় প্রতিটি গ্রামে বাড়ির সংযোগ সড়ক, আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা পাকাকরণ, ডিপ টিউবওয়েল স্থাপন, পটিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইলেকট্রিক বাস সার্কুলার সার্ভিস চালু, স্পেশাল ইকোনোমিক জোন স্থাপন, শতভাগ রাস্তায় সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণ, ওয়াই ফাই ইন্টারনেটের ব্যবস্থা নিশ্চিতকরণ, গ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার সহ কুটির শিল্পে প্রশিক্ষণ প্রদান কেন্দ্র চালু, প্রবাসী পরিবারের জন্য প্রবাসী কার্ড চালু, গ্রামে-গঞ্জে ২৪ ঘন্টার কল সেন্টার চালু, গ্রামে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়ন করা এবং সহজেই দেশের বিভিন্ন স্থানের চাকুরীর তথ্য পেতে জব সেন্টার চালু সহ আমার অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ণ করতে আমি আবারো পটিয়াবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করছি।

আমি বিগত ১০ বছর পটিয়াবাসীর সুখে দু:খে পাশে ছিলাম। কোন নাগরিক বলতে পারবে না আমি আমার কাছে আসলে কোন দল করেন তা জিজ্ঞাসা করেছি। আমার কাছে পটিয়ার মানুষের একটাই পরিচয় ছিল যে আমার বাড়ি পটিয়া। আগামীতেও পটিয়াবাসীর প্রতি আমার অঙ্গীকার আমি যেভাবে পটিয়ায় এসেছিলাম সেই স্লোগানটি ছিল আমি পটিয়ার পটিয়া আমার। আমি আগামীতেও পটিয়াবাসীর রায় পেলে আমার সেই সূচনার স্লোগানকে সকলের কল্যাণে নিবেদিত করে যাবো ইনশাল্লাহ।

এসময় তার সাথে ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামশুল আলম মাষ্টার, আ’লীগ নেতা প্রদীপ দাশ, দেবব্রত দাশ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলল কামাল উদ্দিন বেলাল, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব নুরুল ইসলাম, সাবেম মুক্তিযোদ্ধার কমান্ডার রফিক আহমদ, কাজী খোরশেদ, নুর আলম সিদ্দিকী, রফিকুল আলম, সরোয়ার হায়দার, শহিদুজ্জামান, আমির খসরু খলিল ভান্ডারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *