চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা কুড়ির আসরের গণসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:০৯:৫৮ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:১০:২২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রাথী ও মহাজোট প্রাথী সামশুল হক চৌধুরীর সমর্থনে আজ পটিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা কুড়ির আসরের উদ্যোগে ব্যাপক গণসংযোগ করা হয়। এতে অংশ নেন শিক্ষাবিদ আবদুল আলিম, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, কলামিষ্ট নেছার আহমদ, আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ তরফদার, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, সেলিম জাহাঙ্গীর, শাপলা কুড়ির আসর উপজেলা সভাপতি আবদুল করিম, ছালেহ নুর শেলু প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ ডোর টু ডোর গণসংযোগ করে বলেন, পটিয়ায় অসাম্প্রদায়িক চেতনায় এমপি সামশুল হক চৌধুরী পুরো পটিয়ায় যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *