মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:১৭:২২ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:১৭:২২
চকরিয়া প্রতিনিধি : সংসদীয় আসন ২৯৪, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাফর আলমের পক্ষে পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজীব। বুধবার সকাল ১০ টার দিকে তিনি মগনামার বিভিন্ন ওয়ার্ড এ নৌকার পক্ষে জাফর আলমের জন্য ভোট চান। পরবর্তীতে গণসংযোগের পাশাপাশি রাজাখালী ও টৈটং এ পৃথক দুটি নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন।
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ফের আওয়ামীলীগকে ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি আরও বলেন ৭৫ ট্র্যাজেডির পরে আমরা কখনো নৌকার এম.পি পায়নি। এ আমাদের জন্য বড় ব্যর্থতা। কিন্তু এবারে সে ব্যর্থতা ঘোচানোর সময় এসেছে। অতীতের চেয়ে চকরিয়া-পেকুয়ার আওয়ামীলীগ বেশ সংগঠিত ও ঐক্যবদ্ধ।
এবার জয় আমাদের হবেই। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বি.এ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, উজানটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম মহিউদ্দিন হৃদয়, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল্লাহ লিটন, চকরিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিল্লাল, যুবলীগ নেতা মো. তালেব, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ জামাল সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।