চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০ : দুই মোটর সাইকেলে আগুন

প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:৫৩:৩৪ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:৫৩:৩৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শেষ মুহুর্তের প্রচারণায় উত্তাপ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ বাজার এলাকায় বিএনপি, আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এসময় দুই মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। জিরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলী বলেন, বিএনপি প্রার্থী এনামুল হকের ধানের শীষের সমর্থকরা একটি মিছিল নিয়ে দুপুর ১টা নাগাদ ফকিরা মসজিদ বাজার অতিক্রম করার সময় আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়।

এসময় আ’লীগ নেতা ইদ্রিস ইমু (৪০), আবীর (২২), আরিফ (৩০), নোমান (২৮), কায়সার (৩৫), আলমগীর ৪০), রফিক (৩৫), মঞ্জু (২০) সহ ১০ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সকালে শান্তির হাট এবং কৈয়গ্রাম এলাকা ও পৌরসভার রেল ষ্টেশন এলাকায়ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে রেল ষ্টেশন এলাকায় সাবেক কাউন্সিলর ইলিয়াছ চৌধুরী ভুট্টো সহ ৩ জন আহত হয় বলে স্থানীয়রা জানায়। এব্যাপারে বিএনপির প্রার্থী এনামুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা হামলা করে আতংক ছড়ানোর চেষ্ঠা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ বলেন, বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা স্বরূপ বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটে। তবে পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *