চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নৌকার পক্ষে মাঠে নেমেছেন ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৮-১২-২৮ ০১:০০:০৬ || আপডেট: ২০১৮-১২-২৮ ০১:০০:০৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার মাঝি চট্টগ্রাম আবাহনী লিঃ এর মহাসচিব, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি দেশ বরণ্য ক্রীড়া সংগঠক আলহাজ্ব সামশুল হক চৌধুরী পক্ষে নির্বাচনী প্রচারনায় নেমেছেন পটিয়া উপজেলা ক্রীড়াসংস্থার নেতৃত্বে স্থানীয় বিভিন্ন ক্লাব, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ।

আজ দিন ব্যাপি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় প্রায় দু’শতাধিক ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। আজ সকাল ১০ টায় থানা মোড় চত্বরে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সামশুল আলম বাবু, কোষাধ্যক্ষ ডাঃ ছৈয়দ সাইফুল ইসলাম, সদস্য মাহাবুবুর রহমান, আবাহনী ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দিন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক পুলক চৌধুরী, আবদুছ ছোবহান ফুটবল দলের যুগ্ম মোহাম্মদ ইছহাক, আবাহনী ফুটবল দলের ম্যানেজার প্রদ্বিপ সর্দ্দার, ব্রাদার্স ক্লাবের কর্মকর্তা শফিকুল আলম বশর, বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা নাজিম উদ্দিন, স্টার কারাতে একাডেমীর পরিচালক জুয়েল ওসমানী, আবদুল মতিন, কৃতি ফুটবলার সুমন দে, সেলিম উল্লাহ্, মোঃ রুবেল, মোঃ মিনহাজ, মোঃ মিকু, মোঃ বাইজ, মোঃ সাজ্জাদ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন সামশুল হক চৌধুরী একজন বাংলাদেশের দক্ষ ক্রীড়া সংগঠক। তার হাত ধরে পটিয়া ক্রীড়াঙ্গন ব্যাপক উন্নতি লাভ করেছেন। আগামী ৩০ তারিখ সামশুল হক চৌধুরীকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে পটিয়া ক্রীড়াঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আহবান জানাচ্ছি। পটিয়ার সর্বস্থরের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের গণসংযোগ করতে দেখে সাধারন ভোটাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *