চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নৌকার পক্ষে আখতার পারভেজের ডিজিটাল প্রচারণা

প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:১৩:৪২ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:১৩:৪২

 রফিকুল আলম : চট্টগ্রাম-২ সংসদীয় ফটিকছড়ি আসনে মহাজোট মনোনীত প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে নির্বাচনী এলাকার বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, পাইন্দং, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, নানুপুর ইউনিয়ন, ধর্মপুর ও জাফতনগর ইউনিয়নে ডিজিটাল প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল পর্দার মাধ্যমে ফটিকছড়িতে বাস্তবায়িত সরকারের উন্নয়নচিত্র ও সরকারের গণমুখী কর্মকান্ড সচিত্র তুলে ধরা হয়। এছাড়াও ২৭ ডিসেম্বর জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ উপজেলার কাঞ্চন নগর, লেলাং ও নানুপুরে নৌকার সমর্থনে গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *