চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

বড়তাকিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ২ আরোহী নিহত, আহত ২

প্রকাশ: ২০১৮-১২-২৮ ১২:৪৬:৫৬ || আপডেট: ২০১৮-১২-২৮ ১২:৪৬:৫৬

এম মাঈন উদ্দিন, মিরসরাই:

মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকার বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সকালে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ আরোহী ঘটনাস্থলে নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহতরা হলো মোঃ সুলতান (২৮)  ও তাঁর এক বছরের শিশু কন্যা ইসরাত মোনতাহা। এসময়  নিজাম উদ্দিন (৪০) ও রুজিনা আক্তার।  আহতদের মস্তাননগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় উল্টো দিকে থেকে আসা ব্যাটারি চালিত একটি রিক্সাকে একটি সিমেন্ট বোঝায় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। নিহতদের বাড়িতে ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *