আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৮ ০০:৪৮:০৫ || আপডেট: ২০১৮-১২-২৮ ০০:৪৮:০৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম- ১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের মহাসচিব জননেতা এম এ মতিন এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মাসউদ হোসাইন আল কাদেরী, কাজী সোলায়মান চৌধুরী, কাজী আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যাপক জালাল উদ্দীন আল আযহারী। মতিন বলেন- পটিয়ার মানুষ পরিবর্তন চাই তাই আজ প্রমাণ করে মোমবাতির এই গণজোয়ার। বড় দল গুলোর প্রতিহিংসা পটিয়ায় জনমুখে আজ ভয় নিয়ে এসেছে, এই ভয়কে কাটিয়ে উঠার জন্যে মোমবাতি প্রতিকে ভোট প্রধানের আহবান জানান ও সুন্নীয়তের অস্থিত্ব রক্ষায় নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ স্বিকারে সকল পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ আজ মাঠে নেমে এসেছে, তারাও এম এ মতিনের মোমবাতি প্রতিকে ভোট প্রধানের জন্য সকল সম্প্রদায়ের প্রতি আহবান জানান। পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণকে সাথে নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়, এতে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ আবু আজম, সাদেকুর রহমান খান, মাওলানা এনাম রেজা, মুখতার হোসেন, ইমরানুল ইসলাম, এম এ মাবুদ, পীরজাদা এয়ার মোহাম্মদ পেয়ারু, আলী হোসাইন, পীরজাদা শামুনুর রশীদ আমিরী, ডাঃ জামাল, মাষ্টার আলী খান, কাজী আবু বক্কর, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নিজামূল করিম সুজন, দিদার কাদেরী, নুরুল ইসলাম হিরু, এনামুল হক, মামুনুর রশীদ, নূরের রহমান রণি, শাহদাৎ হোসাইন, মুহাম্মদ কালাম, জমির উদ্দিন, আসহাব উদ্দিন মুরাদ, নজরুল ইসলাম শওকত প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন, দেশের শীর্ষস্থানীয় পীরমাশায়েখ ও ওলামায়ে কেরাম।