চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে বিশাল জনসভায় মেহ্লাপ্রু অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিন

প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:১৬:২১ || আপডেট: ২০১৮-১২-২৯ ০০:১৬:২১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি, থেকেঃ ২৭ডিসেম্বর২০১৮ইং। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বান্দরবান ৩০০নং আসনের নৌকা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মীনি মিসেস মেহ্লাপ্রু বলেন, পার্বত্য জনপদে শান্তি, সম্প্রীতি, ও উন্নয়নের করতে স্বামী জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন।

পাহাড়ে সকল সম্প্রদায়ের সম্প্রীতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। দূর্গম পাহাড়ে স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, বিহার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণসহ বিদ্যুতায়ন করেছেন। বর্তমানে ও উন্নয়নের কাজ চলমান রয়েছে। তাই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আবারো নৌকায় ভোট দিন। তিনি বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় ছিল তারা কোন ধরণের উন্নয়নমূলক কাজ করে নাই। বরং তারা প্রতি হিংসামূলক আওয়ামীলীগ সরকারের করে দেওয়া কাজ গুলো বন্ধ করে দিয়েছেন। যেমন বান্দরবানের মহিলা কলেজ, রুমা সাঙ্গু নদীর উপর ব্রিজের কাজসহ অসংখ্য কাজ বন্ধ করে রেখেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল কাজ সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার সময় বিশাল নির্বাচনী জনসভায় তিনি উপস্থিত জনসাধারনের মাঝে এসব কথা বলেন।

এছাড়া নির্বাচনী জনসভায় দেশের দীর্ঘতম মানব মোঃ জিন্নাত আলী ও যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বীর বাহাদুর উশৈসিং এমপির জন্য সকলের নিকট ভোট প্রার্থনা করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আগামীতে ও সকলে নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকারকে উন্নয়ন করার সুযোগ দিন। ২৭ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বাইশারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর এবং বাইশারী ইউননিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী নেতৃত্বে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগদেন এবং মিছিল সহাকারে বীর বাহাদুরের সহধর্মীনি মিসেস মেহ্লাপ্রু মার্মাকে ফুলের তোড়া ও বিভিন্ন ধরণের তৈরী করা নৌকা প্রতীক দিয়ে বরণ করে নেন। ইউনিয়ন যুবলীগ নেতা এন.কে রাশেদের পরিচালনায় নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগ সভাপতি জনি সুশিল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, উপজেলা মহিলা নেত্রী অজিফা খাতুন রুবি, জহুরা খাতুন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক, জেলা কৃষকলীগ সভাপতি প্রজ্ঞাসার বড়–য়া পাপন, জেলা যুবলীগ নেতা মহিউদ্দীন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের কোম্পানী, যুবলীগ সভাপতি েেমাঃ জসিম উদ্দীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মা, যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, ছাত্রলীগ সভাপতি এস.এন.কে রিপন প্রমুখ। ছবির ক্যাপশন ছবিতে বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মীনি বক্তব্য রাখতে দেখা যাচ্ছে এবং জনসভায় উপস্থিত জনসাধারণের একাংশের দৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *