মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১২-২৯ ০১:০৬:৫১ || আপডেট: ২০১৮-১২-২৯ ০১:০৬:৫১
মিজবাউল হক, চকরিয়া :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা চাঁদরে ঢেকে ফেলা হয়েছে কক্সবাজার-১ আসন। এই আসনে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকলেও ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্র¯‘তি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। সার্বিক নিরাত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আজ থেকে স্ব-স্ব ভোট কেন্দ্রে প্রিসাইড়িং অফিসারের মাধ্যমে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।
চকরিয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চকরিয়া-পেকুয়া আসনে ৩ লাখ ৯০ হাজার ৬’শ ৯০ ভোটারের মধ্যে চকরিয়ায় ২ লাখ ৮৪ হাজার ৫৫০জন ভোটার ও পেকুয়ায় ১ লাখ ৬ হাজার ২৭০ ভোটার রয়েছে। ভোটাধিকার প্রয়োগ করবেন চকরিয়া উপজেলায় ৯৯টি ও পেকুয়া উপজেলা ৪০টি ভোট কেন্দ্রে। চকরিয়ায় ৫ শ’২৫টি বুথ ও পেকুয়া উপজেলায় ১ শত ৯৯টি বুথ প্র¯‘ত করা হয়েছে।
এদিকে চকরিয়া ও পেকুয়া আসনে সার্বিক নিরাত্তার দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ প্রায় ২৪৪৮ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ১৩৯টি ভোট কেন্দ্রে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এই আসনে বেশকিছু ভোট কেন্দ্র ঝুকিপূর্ন হিসেবে চিহিৃত করা হয়েছে। এরমধ্যে চকরিয়ায় ২৭টি এবং পেকুয়ায় ৪০টি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বো”ছ নিরাপত্তা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে পারে এ ব্যাপারে সবধরনের প্র¯‘তি নেয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
জানা গেছে, চকরিয়ায় মেজর মো. সোহেলের নেতৃত্বে ৫০ ও পেকুয়ায় মেজর হাবিবের নেতৃতে ৫০ সদস্যের সেনাবাহিনীর টীম মাঠে কাজ করছেন। পাশপাশি লে. কর্ণেল মিজানুর রহমানের নেতৃত্বে ১৬০ সদস্যের বিজিবি চকরিয়ায় ও লে. কর্ণেল আসাদুজ্জামানের নেতৃত্বে পেকুয়ায় ১৪০ সদস্যের বিজিবিও মাঠে রয়েছে। লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে ৩৫ জন র্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া চকরিয়ায় ৩শত পুলিশ ও পেকুয়ায় ৮০জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিতে সহায়তার জন্য চকরিয়ায় ১১৮৮ ও পেকুয়ায় ৪৮০ আনসার সদস্য ভোট কেন্দ্রে অব¯’ান করবেন। চকরিয়া-পেকুয়া ৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুইজন জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক মাঠে থাকবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাচন কমিশনার মো: শাখাওয়াত হোসেন।
অপরদিকে পেকুয়ায় ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুব-উল করিম।