চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কাশিয়াইশে নৌকার সমর্থনে গনসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:৪৫:১৪ || আপডেট: ২০১৮-১২-২৯ ০০:৪৫:১৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে পটিয়া উপজেলার ৮নং কাশিয়াইশ ইউনিয়নের পিংগলা গ্রামে প্রতিটি ঘরে ঘরে গিয়ে গনসংযোগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদুল ইসলাম খাঁন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জমির আহমদ খান, সেকান্দর খান, ওসমান খান, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুলফিকার আলী টিংকু, সবুজ প্রমুখ। গনসংযোগকালে আগামী ৩০ শে ডিসেম্বর সামশুল হক চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে পটিয়ায় অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *