আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:৩৯:০৩ || আপডেট: ২০১৮-১২-২৯ ০০:৩৯:০৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভার বাহুলীতে শেষ মুহুর্তের প্রচারণায় নারীদের বাধ ভাঙ্গা জোয়ার সৃষ্টি হয়। এতে সভাপতিত্ব করেন বাহুলী আ’লীগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলম। বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, টিপু, আইয়ুব বাবুল, কৃষ্ণ প্রসাদ ধর, নুর আলম সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, ওয়াহিদুল আলম বাবুল, কমিশনার হাসান মুরাদ, নুরুল ইসলাম আর্মি, আবছার হোসেন, নুরুল আলম, লোকমান হোসেন, মোজাফ্ফর আহমদ, আবু তৈয়ব, মো. আরমান, কাজী লুৎফর কবীর, এড. কামাল উদ্দিন, বিশ্বজিৎ দাশ, শিশির মিত্র, এড. অরুণ মিত্র, জসিম উদ্দিন, ওয়াহিদুল আলম, মো. শহীদ, এরশাদ, মোতাহের, নুরুল আবছার, নাজিম উদ্দিন, রুপম, ব্যাংকার আবুল বশর, মো. বশর, ছাত্রলীগের শাহ আলম, তানভীর, কাইয়ুম, আরাফাত, মেজবাহ, আলমগীর, ফাহিম, ইমন, জোবায়ের, সানি, নুরুল হাকিম, হায়দার, শিবলু, ফারুক, রিফাত, রিফাত প্রমুখ।
এতে পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, নৌকার বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। অন্যথায় দেশের মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলন্ঠিত হওয়ার শংকায় রয়েছে। কেন্দ্র কমিটির চেয়ারম্যান টি.কে গ্রুপের পরিচালক আলহাজ্ব খোরশেদুল আলম বলেন, খুনী চক্ররা এদেশের উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংশ করার চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রগতির পাশপাশি মুক্তিযুদ্ধের চেতনা লালনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বরেন, পটিয়ায় দু’দুবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী যে উন্নয়ন করেছেন, তার মাধ্যমে তার মাধ্যমে পটিয়ার দৃশ্যপট পাল্টে গেছে। আগামীতে এর ধারাবাহিকতা রক্ষায় তাকে নির্বাচিত করার মাধ্যমে আগামী দিনের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।