চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৮-১২-২৯ ২৩:৪৩:০৭ || আপডেট: ২০১৮-১২-২৯ ২৩:৪৩:০৭

চট্টগ্রামের পটিয়ায় এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিএনপির সমর্থকরা।শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে কুসুমপুরা ইউনিয়নের গুরনভাইন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। সে উপজেলা যুবলীগের কর্মী।জানা যায়, রাত ১০টার দিকে বিএনপির সমর্থকরা দ্বীন মোহাম্মদের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে তাকে হত্যা করে।পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *