আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:৩৪:০৬ || আপডেট: ২০১৮-১২-২৯ ০০:৪৫:২২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে সারা দেশের ন্যায় কাল জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন অবাধ সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সম্ভাব্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৮৫ হাজার ৯ শত ৬৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩ শত ৩৯ জন আর নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬ শত ২৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১১টি এতে বুথ থাকবে মোট ৬৭৯ টি। এ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী, ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী এনামুল হক এনাম, লাঙ্গল প্রতিক নিয়ে জাপার প্রাথী নুরুচ্ছফা সরকার, মোমবাতি প্রতিক নিয়ে ইসলামী ফ্রন্টের প্রার্থী এম.এ মতিন, মই প্রতিক নিয়ে বাম জোটের বাসদের প্রার্থী স.ম ইউনুচ, চেয়ার প্রতিক নিয়ে পান ইসলামিক ফ্রন্টের প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী, টেলিভিশন প্রতিক নিয়ে বিএনএফের প্রার্থী দীপক কুমার, হাত পাকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন সাকি নির্বাচন করছেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পটিয়ায় পর্যাপ্ত সেনা সদস্য, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা টহল জোরদার করেছে। এছাড়াও ফায়ার সার্ভিসের একাধিক দমকল বাহিনীও তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।