এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:৫৫:০৫ || আপডেট: ২০১৮-১২-২৯ ০১:১১:৫৪
মিরসরাই প্রতিনিধি : জোরারগঞ্জে আজিজুল হক (৪৮) নামে এক ব্যাক্তির থেতলানো মতৃদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।নিহত ব্যাক্তির বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিয়াদি গ্রামে। আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মোক্তার হোসেন জানান, গত ২৪ ডিসেম্বর ব্যবসায়িত কাজে ফুলগাজি আসে আজিজুল হক। ফুলগাজির বিশ্বরোড এলাকার ইব্রাহীমের সাথে তার ব্যবসায়ীক সর্ম্পক ছিল।
কিন্তু ইব্রাহীম তার কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তিন দিন পর্যন্ত ভাইয়ের খোঁজ না পেয়ে গত ২৭ ডিসেম্বর আজিজুলের ভাই ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ত্রিশাল থানা পুলিশ বৃহস্পতিবার ফুলগাজি থানার সহযোগীতায় ইব্রাহীমকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার সকালে নয়টিলা মাজার এলাকা থেকে আজিজুলের মৃতদেহ উদ্ধার করা হয়।