প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:৫০:৩৩ || আপডেট: ২০১৮-১২-২৯ ০০:৫২:৩২
প্রদীপ শীল, রাউজান: চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে নৌকা, ধানের শীষ ও হাত পাখা প্রতিকে তিন প্রার্থী নির্বাচন করলেও দেখা মিলেনি অপর ধানের শীষ ও হাত পাখার। প্রচারণার শেষ মুহুর্তে তাদের অনেক চেষ্টার পর যোগাযোগ করার সম্ভব হয়নি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার অফিস সূত্রে জানা যায়, রাউজান আসনে আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তিন বারের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। একই আসনে বিএনপি ও ঐক্য ফ্রন্ট প্রার্থী হয়েছেন জসিম উদ্দিন সিকদার ধানের শীষ প্রতিক ও ইসলামী আন্দোলন প্রার্থী হাতপাখা প্রতিকের আবদুল আলী। কিন্তু আগামী কাল আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে গণসংযোগ কিংবা পোষ্টার-ব্যানার লাগাননি ডামি প্রার্থী হিসাবে সাধারণ মানুষের দেয়া উক্তি খ্যাত ধানের শীষ ও হাতপাখার প্রার্থীর। তাদেও মুঠোফেনের বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি। অপরদিকে মহাজোট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী নৌকা মার্কার সমর্থনে বিপুল উৎসাহ উদ্দিপনায় প্রচার অভিযান চালিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা নৌকার সমর্থনে ভোটে আমেজ সৃষ্টি করে উন্নয়নের পক্ষে আবারো নৌকায় ভোট দেয়ার অঙ্গিকার করেছেন। বিশিষ্ট নিবার্চান বিশ্লেষক কাজী আবদুল ওয়াব চৌধুরীর মতে, রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন। যারার প্রতিপক্ষ তারা ফজলে করিমের সাথে ডামি প্রার্থী। এছাড়া ফজলে করিম চৌধুরী রাউজানের মানুষের হৃদয় র্স্পশ করেছে সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে থেকে। ফজলে করিম উন্নয়ন করেছেন মানুষের চাহিদার অনুযায়ী। এ অঞ্চলের মানুষ তার উপর আস্থাশীল। ২৭ হাজার কোটি টাকার উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মনোনীত ফজলে করিম চৌধুরীর উপর। আস্তা ও ভালবাসায় রাউজানের রাজনীতিতে নৌকার পক্ষে ভোট বিল্পব ঘটবে এবারের নির্বাচনে। অপরদিকে বিএনপি রাউজান আসন নিয়ে মহা টেনশনে আছেন বলে জানা গেছে। অতীতের সন্ত্রাস নির্ভর রাজনীতি তাদের জন্য কাল হয়েছে দাঁড়িয়েছে। সাংগঠনিক কোন কর্মসূচী না থাকায় ফাঁকা ছিল কর্মীদের আনাঘোনা। আগামী ৩০ ডিসেম্বর কেন্দ্রে এজেন্ট দিতে পাচ্ছেনা বিএনপি। কর্মী সমর্থক না থাকায় মহা বিপদে আছেন দলটির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন। একই ভাবে রাউজানে নবাগত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল আলী একজন বহিরাগত। এই নিয়ে ইসলামী ভাব ধারার লোকজন মেনে নিতে পাচ্ছেনা তাকে। কারণ তার বাড়ি বগুড়া জেলায়। ভোটার হয়েছে হাটহাজারী উপজেলায়। অজানা- অচেনা এ প্রাথীল বিরেুদ্ধে উল্টো তার দল প্রতিরোধের ঘোষনায় রাউজান সীমান্তে আসার সাহস করেনি আবদুল আলী। আইনের চোখেও সে পালাতক একজন প্রার্থী। উপজেলা সহকারী রিটানিং অফিসার ও থানা প্রশাসন বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কারা তার কোন হদিস পায়নি বলে জানান এ প্রতিবেদকে। তবে প্রার্থী সংকট দেখা গেলেও আওয়ামীলীগ প্রার্থীর সরব ছিল রাউজান জুড়ে। প্রচারানায় সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। দলের নেতাকর্মীরা প্রচারণায় রয়েছে নানা মূর্খী ডিজিটাল পদ্ধতিতে। সব মিলিয়ে রাউজানে সুন্দর পরিবেশে সুষ্টু একটি নির্বাচন উপহার দিতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্বানকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা এখনো পষর্ন্ত হয়নি। শান্ত রয়েছে রাজনৈতিক পরিবেশ।