প্রকাশ: ২০১৮-১২-২৯ ২১:০৯:০০ || আপডেট: ২০১৮-১২-২৯ ২১:০৯:০০
lআব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৮৮ টি কেন্দ্রে ভোট গ্রহনে সর্তক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। পুলিশ,আনসার সদস্য ছাড়াও চৌকিদার-দফাদারও এবার নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ নির্বাচনে ৫ জন নির্বাহী হাকিম(ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করছেন। তাঁরা শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। পুলিশ-আনসারের পাশাপাশি এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে সকল প্রস্তুতি রয়েছে। ”
থানা সূত্রে জানা গেছে, ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫০ টি কেন্দ্রকে “অধিক গুরুত্বপূর্ন” হিসেবে চিহ্নিত করেছে থানা পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, ৫০ টি কেন্দ্রকে “অতি গুরুত্বপূর্ন” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট গ্রহনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ”
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “রাঙ্গুনিয়ায় ৮৮ কেন্দ্রে ৮৮ জন প্রিজাইডিং, ৪৪৩ জন সহকারি প্রিজাইডিং ও ৫৮৬ জন পোলিং কর্মকর্তাসহ ১১১৭ জন দায়িত্ব পালন করছেন। ৮৮টিভোট কেন্দ্রে এবার বুথ রয়েছে ৪৪৩টি। ২০১৪ সালে ভোট কেন্দ্র ছিল ৮৬। এবার যোগ হওয়ায় নতুন দুটি ভোট কেন্দ্র হচ্ছে মরিয়ম নগর ইউনিয়নের পশ্চিম মরিয়ম নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালা নগর ইউনিয়নের গজালিয়া আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ”
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলার আংশিক শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নসহ চট্টগ্রাম- ৭ (সংসদীয় নম্বরÑ২৮৪) আসন। ৭ আসনে মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ৩২৯। ৪১০.৭৩ বর্গকিলোমিটার আয়তনের রাঙ্গুনিয়া উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৫৩ হাজার ২০৮ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ২১০ জন এবং নারী ভোটার ১ লাখ ২১ হাজার ৯৯৮ জন। রাঙ্গুনিয়া উপজেলার ৮৮ কেন্দ্রে বুথ ৪৪৩ টি। বোয়ালখালী উপজেলার আংশিক শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে মোট ভোটার ১৬১২১। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ১৭ হাজার ৯০৯ জন ভোটার ছিল।