চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিন : শেষ মুহুর্তের প্রচারণায় সামশুল হক

প্রকাশ: ২০১৮-১২-২৯ ০০:৪১:২৯ || আপডেট: ২০১৮-১২-২৯ ০০:৪১:২৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী বুধবার দিনব্যাপী উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেন। এসময় পথ সভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, গত দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন অভাবনীয় ধারায় পরিচালিত হয়েছে। যা অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার সরকারের পুর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী দিন বদল হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ও উন্নয়নের রাজনীতির মাধ্যমে মানুষের জীবন মানের উন্নতি ঘটেছে। বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবম‚র্তি। এখন সময় সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধির পথে সরকারের এই অগ্রযাত্রাকে আরও তরান্বিত করা। এ জন্য আগামী ৩০ ডিসেম্বর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে গ্রামকে শহরের সুযোগ-সুবিধার আওতায় আনার জন্য আহবান জানান তিনি। গনসংযোকালে সামশুল হক চৌধুরীর সাথে ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব, উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, দক্ষিণ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক এড. আবদুর রশিদ, সদস্য বিজন চক্রবর্তী, নাছির আহমদ চেয়ারম্যান, উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নাছির, ইউপি চেয়ারম্যান এহসানুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, কবির আহমদ, মোহাম্মদ মুছা, গোলাম কিবরিয়া, আনম সেলিম, মীর এমদাদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৌহিদুল আলম জহির, আবদুল মোমেন, ফরিদুল আলম টুটুল, আরাফাত শাকিল, ইরফান, ফাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *