চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাতকানিয়ায় আ.লীগের নির্বাচনী অফিসে দুর্বৃত্তের আগুন

প্রকাশ: ২০১৮-১২-২৯ ১৩:৫২:২১ || আপডেট: ২০১৮-১২-২৯ ১৩:৫২:২১

আলাউদ্দিন, বীর কন্ঠ :

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী ড. অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

২৯ ডিসেম্বর (শনিবার)  রাত আনুমানিক দুইটার সময়  লোহাগাড়া সাতকানিয়ার সীমান্তবর্তী সোনাকানিয়া ইউনিয়নের বেলায়ত আলী মার্কেট নামক স্থানে এঘটনা ঘটে। এসময় এক ব্যবসায়ীর দোকানও আগুনে পুড়ে যায়। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।

ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক ওমর ফারুক ভুট্টু জানান, রাতে  কিছু সশস্ত্র দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছুরে ও নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।  তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।  ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেছেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখে নাশকতা চালানোর মাধ্যমে ভোটারদের মাঝে ভিতি সঞ্চার করার জন্য আমাদের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *