চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে অাইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১২-৩০ ১৯:৫৬:২৫ || আপডেট: ২০১৮-১২-৩০ ২০:১৯:২৪

নূর হোসেন মামুন, কাপ্তাই-

একাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় কাপ্তাইয়ে ১৮টি কেন্দ্রে বিপুল পরিমাণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪৩হাজার ৫’শ ৮২জন। এর মধ্যে নৌকা ২৭৫৩৮ ভোট, ধানের শীষ ২৭১০, সিংহ ২৫৬৫, লাঙ্গল ৪১, হাতপাখা ১০১, কোদাল ৪৪। মোট বৈধ ভোট পড়ে ৩২৯৯৯টি। যার মধ্যে বাতিল হয় ৩৬৫। ভোট কাস্ট হয়েছে ৩৩৩৬৪টি।

 

স্বরেজমিনে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশী দেখা যায়। বেলা ১২টায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মহিলা ভোটাররা ভোট দিতে স্বতঃফুত কেন্দ্রে সাড়িবদ্ধ ভাবে দাড়িয়েছে। এই কেন্দ্রেই অাশিউর্ধ্ব ইন্দমোহন তনচংগ্যাকে অাশুনিয়াছড়া এলাকা থেকে ৩কিলোমিটার দুর থেকে পুত্রের কাধে ভর দিয়ে কেন্দ্রে অাসতে দেখা যায়।

 

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ বলেন, অামার ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সমাজসেবক সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রোবায়েত অাক্তার জানান, বর্তমান মানুষ অত্যান্ত সচেতন। সকলে সেচ্ছায় উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে এসে তার ভোট প্রয়োগ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েদ কায়সার জানান, অাইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত স্বাভাবিক রয়েছে।

 

এদিকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কারী মনিস্বপন দেওয়ানের কাপ্তাই উপজলা নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব জাফর অাহমেদ স্বপন স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ করে বলেন, চিৎমরম ইউপি কেন্দ্র, বড়ইছড়া সরকারি কেন্দ্রে, কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহ সবকটি কেন্দ্রে তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ভোটারদের বাঁধা দেওয়া হয়েছে।

 

কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিকে কোন অপ্রিকর ঘটনার খবর ও কোন অভিযোগই পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *