চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি ২৯৮ আসনে বিপুল ভোটে নৌকার জয়

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২২:৪৫:২৩ || আপডেট: ২০১৮-১২-৩০ ২২:৫১:৪১

শংকর চৌধুরী,খাগড়াছড়ি : খাগড়াছড়ি নয় উপজেলা ও তিন পৌরসভা নিয়ে ২৯৮নং সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৭৪৪। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৬১ হাজার। জেলার মোট কেন্দ্র ১৮৭ টি ভোট কেন্দ্রের মধ্যে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতিক নিয়ে ২৩৬১৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দী পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা সিংহ প্রতিকে ৫৯২৫৭ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ভুইয়া (ফরহাদ) ধানের শীষ প্রতিকে ৫১২৬৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী আব্দুল জব্বার গাজী হাতপাখা প্রতিকে ২৯৩৫ ও জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ লাঙ্গল প্রতিকে ২৩৪০ ভোট পেয়েছে। খাগড়াছড়ি জেলা রিটানিং অফিসার মোঃ শহিদুল ইসলাম এই ফলাফল ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *