চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আ’লীগ প্রার্থী বিজয়ী

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২১:৫৭:৪১ || আপডেট: ২০১৮-১২-৩০ ২১:৫৭:৪১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া আসনে উৎসব মুখর পরিবেশে গতকাল (৩০ ডিসেম্বর ১৮ইং) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে অধিকাংশ কেন্দ্রে বিপুল পরিমাণে ভোট পেয়ে ৩য় বারের মত বিজয়ী হলেন বিগত দুবারের সংসদ সদস্য মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী। তিনি মোট ভোট পান ১ লাখ ৮৩ হাজার ১৭৯ আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক পান ৪৪ হাজার ৫৯৮ ভোট।

এতে তিনি প্রতিদ্বন্ধী প্রার্থীর কাছ থেকে ১ লাখ ৩৮ হাজার ৫৮১ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে এমপি নির্বাচিত হন। অপরাপর প্রার্থীদের মধ্যে ইসলামী ফ্রন্টের এম.এ মতিন (মোমবাতি) পান ৭২২৬ ভোট, মো. আবু তালেব হেলালী (সিংহ) পান ১০৩৪ ভোট, ইসলামিক ফ্রন্টের মঈন উদ্দিন চৌধুরী (চেয়ার) পান ৪২১ ভোট, জাপার নুরুচ্ছফা সরকার (লাঙ্গল) পান ২২০ ভোট, বাসদের স.ম ইউনুচ (মই) পান ১৯৫ ভোট, দেলোয়ার হোসেন সাকী (হাত পাখা) পান ৪২২ ভোট, দীপক কুমার পালিত (টেলিভিশন) পান ৭৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *