চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন বিক্ষিপ্ত ঘটনায় ২গুলিবিদ্ধসহ আহত ৩

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২২:১৩:১৯ || আপডেট: ২০১৮-১২-৩০ ২২:১৩:১৯

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম ১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায় দু,একটি কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে বেশ কিছু কেন্দ্রে পুরুষ ভোটারের ছেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চন্দনাইশে তেমন কোন ঘটনা না ঘটলেও চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের খাগরিয়া পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জোরকরে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে এলডিপি ও আ’লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময় পুলিশ ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে বলে স্বীকার করেন সাতকানিয়া থানার ওসি।

ঘটনার সময় ভোর বাজার এলাকার মৃত চুন্নু মিয়ার পুত্র আ’লীগনেতা সিরাজুল ইসলাম (৫৭) বাম পায়ে, ফজল করীমের ছেলে নাজিম উদ্দীন (২৬) বাম হাতে গুলিবৃদ্ধ হয় এবং আহমদুর রহমানের পুত্র আবদুল মোনাফ (৫০) ইটপাটকেলের আঘাতে আহত হয়। আহতের দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম ও নাজিম উদ্দীকে চমেক হাসপাতালে রেফার করেন। অন্যদিকে দক্ষিণ কেওছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়া চন্দনাইশের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, দোহাজারী আফজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় দীর্ঘ নারী ও পুরুষের লাইন, জামিজুরী সুন্নীয়া মাদ্রাসায়, দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায় একই চিত্র। দক্ষিণ গাছবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাডিং অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারটা পর্যন্ত প্রায় ৬০% ভোট কাষ্ট করা হয়েছে।

চন্দনাইশ পৌরসভার বর্ণিক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রিসাডিং অফিসারের সাথে কথা বলে জানা যায় তার কেন্দ্রে ২৮শ ৪২ ভোটের মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ২ হাজার ভোট কাষ্ট হয়েছে। বরমা কেশুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘন্টাকানিক ভোট কেন্দ্র বন্ধ থাকলে পরে পুলিশ ও বিজিবি গেলে পূনরায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টায় আ’লীগের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী তার নিজ কেন্দ্র কাঞ্চননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে ঐক্যফন্টের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ তার নিজ কেন্দ্র চন্দনাইশ সদর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন বলে জানা যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *