প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-৩০ ২০:২৪:২১ || আপডেট: ২০১৮-১২-৩০ ২০:২৪:২১
প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসলেন ৯৮ বছর বয়স্ক নারী নয়ন তারা দে। তিনি দুপুর ১২টার দিকে ঢেউয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়ল ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। পুত্রবধু ও নাতির সহযোগিতা নিয়ে ভোট দিতে এসেছেন বলে তিনি জানান। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট বৃদ্ধা এই নারীকে ভোট প্রদানের সময় সার্বিক সহযোগিতা করেন। বৃদ্ধা নয়ন তারা ঢেউয়াপাড়া উমেশ পালিতের বাড়ির সাধন দে’র মাতা।