মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-৩০ ২২:০১:০১ || আপডেট: ২০১৮-১২-৩০ ২২:৫৮:৩৭
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল অাট টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। প্রতিটি কেন্দ্রে শান্তি পুর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে বলে জানান সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ- সভাপতি তসলিম ইকবাল চৌধুরী।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি জানান সর্বমোট নাইক্ষ্যংছড়ি উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর পেয়েছেন ২৩০৬৫ , সাচিংপ্রু জেরী ধানের শীষ ৯৮৯৪, হাতপাখা মাওলানা শওকতুল ইসলাম ১৮১, মিনার প্রতীক ৬০ ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে বীর বাহাদুর ১৩১৭১ ভোটে এগিয়ে রয়েছেন । উল্লেখ্,য নাইক্ষ্যংছড়ি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৩শত ৮৬ ভোট। সরেজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, আইডি কার্ড ছাড়া ভোট দিতে, এমনকি একজনের ভোট আরেক জন দিয়ে ফেলেছে এমন অভিযোগ করেছে লোকজন।
তবে প্রিজাইডিং অফিসারগন এসব অভিযোগ অস্বিকার করে বলেন, সেটা সঠিক নয়, অন্যজন যেন ভোট দিতে না পারে সেজন্য আইডি কার্ডের কথা বলা হয়েছে। বাকী অভিযোগ সত্ যনয় বলে ভোট কেন্দ্রে দায়িত্ব থাকা কর্মকর্তা রা জানান।