মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১২-৩০ ২১:২৮:৫৭ || আপডেট: ২০১৮-১২-৩০ ২১:২৮:৫৭
চকরিয়া প্রতিনিধি:
পেকুয়ার রাজাখালী মাতবর পাড়ায় বিএনপির হামলায় আবদুল্লাহ আল ফারুক (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আবু তালেব (৩৮) ও আবু নাসের (৩৫) নামের আরো ২জন আহত হয়েছে। নিহত ফারুক রাজাখালী উলুদিয়া পাড়ার আবুল কালামের পুত্র। আহতদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। (৩০ ডিসেম্বর) রোববার সকাল ১০টার দিকে মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, রাজাখালী মাতবর পাড়া ভোট কেন্দ্রে বিএনপির হামলায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ##