প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-৩০ ২০:১১:৪৩ || আপডেট: ২০১৮-১২-৩০ ২০:১৩:৫৭
প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি:
রাউজান ১১৪ বছর বয়স্ক আবদুল গফুর প্রথম বারের মতো নৌকা মার্কায় ভোট দিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি মধ্য রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় ভোট দিয়ে স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিয়ে শেষ জীবনে আওয়ামীলীগকে সমর্থন করার কথা জানান সাংবাদিকদের। জানা যায়, হরিষখান পাড়ার এলাকার প্রবীন সমাজ সেবক আবদুল গফুর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষের লোক ছিল। তৎকালীন মুসলিম লীগের প্রভাবশালী নেতা মরহুম একেএম ফজলুল কাদের চৌধুরীর অনুসারী হিসাবে উপজেলায় সর্বত্র পরিচিত মূখ। স্বাধীনতা পরবর্তী ফজলুল কাদের চৌধুরীর বড় সন্তান মানবতা বিরোধী যুদ্ধপরাধে ফাঁসি হওয়া সালাহ উদ্দিন কাদের চৌধুরী সাথে মুসলিম লীগ, জাতীয় পাটি, এনডিপি ও সর্বশেষ বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সাকা চৌধুরী মৃত্যুর পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে রাউজানে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আবদুল গফুর এক প্রতিক্রিয়ায় জানান, পাকিস্তান আমলসহ ১৪টি জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। এবার কেন নৌকায় ভোট দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ জীবনে এই দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞা স্বরূপ নৌকায় ভোট দিয়েছি।