এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-৩০ ১৮:৪৫:১৯ || আপডেট: ২০১৮-১২-৩০ ১৮:৪৫:১৯
শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়িতে ভোট ডাকাতির অভিযোগ এনে জরুরী সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী। আজ ৩০ ডিসেম্বর (রবিবার) বিকালে তারঁ মাইজভান্ডার দলীয় কার্যালয়ে ভোট ডাকাতির অভিযোগ তুলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সমর্থিত দলীয় কর্মী এ কাজ করেছে। আজ ৩০ ডিসেম্বর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণ অধিকার গ্রহণ অপেক্ষামান ছিল কিন্তু মহাজোট প্রার্থী তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী সকালে ৬০/৬৫ চলে শতাংশ ব্যালেটে নৌকা মার্কায় সিল মারে। তিনি আরো বলেন সকালে বিভিন্ন কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের মারধর করে এবং জোরপূর্বক ভাবে কেন্দ্রে থেকে বের করার অভিযোগ তোলেন।