চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে বিপুল বিজয়ের পথে মোস্তাফিজুর রহমান চৌধুরী

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২২:০৫:০২ || আপডেট: ২০১৮-১২-৩০ ২২:১৯:২১

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বিজয়ী হচ্ছেন প্রায় ২ লাখ ভোটে। আর কিছু সময় পরেই হয়তো বিজয়ী ঘোষণা করা হবে তাকে। ইতিমধ্যেই যে সব কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে প্রায় সবগুলো কেন্দ্রের অবস্থা এরকমই। বাঁশখালীতে মোট কেন্দ্র ১১০ টি। বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই দেখা গেছে কোন কোন কেন্দ্রে ২২০০, ২৪০০, ১৮০০, ২০০০ এরকম ভোট পেয়েছেন নৌকার প্রার্থী।

শুধু একটি ইউনিয়ন গন্ডামারাতেই ভোট পেয়েছেন ১৫ হাজারের উপরে। একইভাবে নিজ ইউনিয়ন সরল ইউনিয়নেও পেয়েছেন প্রায় ১৮ হাজার ভোট। সে হিসেবে মোস্তাফিজুর রহমান চৌধুরী ২ লাখের কিছু কম অথবা কিছু বেশী ভোটে বিজয়ী ঘোষিত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *