শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-৩০ ২২:২৩:৫০ || আপডেট: ২০১৮-১২-৩০ ২৩:০৪:১৪
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বাঁশখালী আসনের ঘোষিত ১১০ কেন্দ্রের সবগুলোর ফলাফলে মোস্তাফিজুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ১৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ২৯ হাজার ৩২৬ ভোট।
তাছাড়া জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৪৩ ভোট। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৫৯ ভোট এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী পেয়েছেন ৫ হাজার ২৩৬ ভোট। নির্বাচন শুরুর আগে শনিবার রাতে কাথরিয়া ইউনিয়নের বরইতলি কেন্দ্রের বাইরে পোস্টার লাগানো কে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ও মারামারির ঘটনায় আহমদ কবির নামে এক জাপা কর্মী নিহত হয়েছে।
তাছাড়া বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামোটি শান্তিপুর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিকে ২য় বারের মত বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিভিন্ন মহল মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।