ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১২-৩০ ২১:৩২:২৪ || আপডেট: ২০১৮-১২-৩০ ২১:৪৪:১৮
বীর কন্ঠ,বান্দরবান :
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বেসরকারী ফলাফলে বীর বাহাদুর নৌকা মার্কায় বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী ধানের শীষের সাচিংপ্রু জেরী। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, বীর বাহাদুর ১ লাখ ৪২ হাজার ২২৩ এবং সাচিং প্রু জেরী ৫৮ হাজার ৪৭ ভোট পেয়েছেন।

সকাল আটটায় ভোট শুরু হওয়ার পর বান্দরবানে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে সক্ষম হয়েছে ভোটাররা। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দৃশ্যত শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানের কয়েকটি কেন্দ্রে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপ করে। আলীকদম উপজেলার বেশ কিছু কেন্দ্রে গোলযোগ হয়।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ধানের শীষ ও হাতপাখার এজেন্টরা।

এ বিষয়ে রিটার্নিং অফিসার দাউদুল ইসলাম জানান, কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। তবে পুরো জেলায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে বীর বাহাদুরের বিজয়ের পর বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
ভিডিও প্রতিবেদন দেখতে এখানে ক্লিক করুন