এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-৩০ ১৮:৫০:০৬ || আপডেট: ২০১৮-১২-৩০ ১৮:৫০:০৬
মিরসরাই প্রতিনিধি:
সারাদেশের মত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে উৎসবমুখর পরিবেশে
ভোট গ্রহণ চলছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মিরসরাইয়ে ১০৪টি কেন্দ্রে ভোটাররা নির্বিঘেœ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। ভোটারের উপস্থিতিও ভালো, প্রায় কেন্দ্রে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ লাইন এবং তরুণ ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। কোথাও কোন গোলযোগ ও সহিংসতার ঘটনা ঘটেনি।
জানা গেছে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ১৬জন। এদের মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৫৫ হাজার ৪শত ৭৪জন আর পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৫ শত ৪২জন। এদের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ৪১ হাজার ৯শত ৬০জন ভোটার নতুন করে যুক্ত হয়েছে।