চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে জামানত হারিয়েছে ধানের শীষ ও হাতপাখা

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২০:৩১:৩৫ || আপডেট: ২০১৮-১২-৩০ ২০:৩১:৩৫

প্রদীপ শীল, রাউজান:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে জামানত হারিয়েছে বিএনপির ঐক্য ফ্রন্টের (ধানের শীষ)  প্রার্থী জনিম উদ্দিন সিকদার ও ইসলামী আন্দেলনের (হাতপাখা) প্রার্থী আবদুল আলী। হেভিইয়েট প্রার্থী ফজলে করিম চৌধুরীর (নৌকা প্রতিক) নিকট ধরাশয়ি হয়েছেন তারা। সহকারী রিটানিং অফিস সূত্রে জানা যায়, মহাজোট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর (নৌকা প্রতিক) প্রাপ্ত ভোট ২,৩১,৪৪২। ঐক্য ফ্রন্ট প্রার্থী জসিম উদ্দিন সিকদার (ধানের শীষ) পেয়েছেন মাত্র ২৩০৭। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল আলী (হাতপাখা) প্রাপ্ত ভোট ১৪১৭। উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির বিশাল ভরাডুবি এক মাত্র কারণ সন্ত্রাস নির্ভর রাজনীতি। অনেকেই মনে করছেন ডামি প্রার্থী ছিল জসিম উদ্দিন সিকদার। তাকে দলের মনোনয়ন দেয়া ছিল অন্যতম কারণ। ভূল করেছে ঐক্য ফ্রন্ট প্রার্থী নির্বাচনে।  সব মিলিয়ে সুষ্ট পরিবেশে বিএনপি জামানত হারানো লজ্জা জনক। অপরদিকে খোশ মেজাজে বিজয়ের উল্লাস দেখা দিয়েছে নৌকার পক্ষে। উন্নয়ন ও সাংগঠনিক জোয়ারে নৌকার বিজয় হয়েছে। নৌকার মাঝি ফজলে করিম ছাড়া আর কাইকে ভাবতে চায়নি নেতকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *