চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ২,৩১,৪৪২ ভোট পেয়ে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী বিজয়ী

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২০:০৬:৪৪ || আপডেট: ২০১৮-১২-৩০ ২০:০৬:৪৪

প্রদীপ শীল, রাউজান:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বিজয়ী হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় জাতীয় গুরুত্বপূর্ণ এ নির্বাচন। নির্বাচন ছিল অবাধ, সুষ্ট ও ভোটারদের ব্যাপক উপস্থিতিতে। রাউজানের ৮৫টি কেন্দ্রে ভোট গ্রহন চলে টানা বিকাল ৪টা পষর্ন্ত। নির্বাচনে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন কালে দেখা গেছে ব্যাপক নিরাপত্তার বলয়ে ভোটাধিকার প্রয়োগ করতে। পুরুষ ভোটাদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। সকাল সাড়ে আটটায় হাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায় নারী পুরুষ সমান তালে স্বফুর্ত ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। সকাল ১১টায় মধ্য রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৪ বছর এক বয়স্ক ভোট দিতে এসেছে। স্থানীয় আজিজ উদ্দিন ইমুর সহযোগিতায় বৃদ্ধ আবদুর গফুর ভোট দিতে। পৌর এলাকার নয় নং ওয়ার্ডের মহিলা মাদ্রাসা কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল দেখার মতো। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোট উৎসব। পশ্চিম গুজরা ইউনিয়নের শ্যামা চরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ট ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে নৌকা প্রতিক বিজয়ী হয়েছেন। নোয়াপাড়া ইউনিয়নের শেখ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বেলা ২টায় সত্তর ভাগ ভোট সংগ্রহ হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার। প্রসন্ন সরকারী বিদ্যালয় কেন্দ্রে নব্বই শতাংশ ভোট পড়েছে বলে নৌকা প্রার্থী এজেন্ট নুরুল আবছার জানান। উপজেলার শেষ দুর্গম ইউনিয়ন হলদিয়া জুবরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সারি সারি নারী পুরুষ ভোটাধিকার প্রয়োগ করেছেছে। ভোটারা জানান, সুষ্ট ভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে তারা। একই ইউনিয়নের উত্তর সত্তা দরগা উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া উরকিচর ইউনিয়ন, নোয়াজিশপুর ইউনিয়ন, চিকদাইর ইউনিয়ন, ডাবুয়া ইউনিয়ন, পুর্ব গুজরা, কদলপুর ইউনিয়ন, সদর রাউজান ইউনিয়ন ও পাহাড়তলী ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেল সহকারী রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মহাজোট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর (নৌকা প্রতিক) প্রাপ্ত ভোট ২,৩১,৪৪২। ঐক্য ফ্রন্ট প্রার্থী জসিম উদ্দিন সিকদার (ধানের শীষ) পেয়েছেন ২৩০৭। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল আলী (হাতপাখা) প্রাপ্ত ভোট ১৪১৭। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র ২৩০৭ পেয়ে ঐক্য ফ্রন্ট প্রার্থী পরাজিত হয়। ফলাফল ঘোষনার পর মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফজলে করিম চৌধুরী বলেন, আমি আনন্দিত , আমি কৃতজ্ঞ। আপনারা কাজের মূলায়ন করেছেন নৌকায় ভোট দিয়ে। আপনাদের  সুখ দুঃখের সাথি হয়ে থাকবো চিরকাল। রাউজানের মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল এবং থাবে। বিশাল এই জমায়েতে আন্দন মিছিল করে যোগদান করেন উপজেলার চৌদ্দটি ইউনিয়ন ও পৌর এলাকার নয় ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এখানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, আনোয়ারুল ইসলাম, ফরাজ করিম চৌধুরী, ফজলে শহিদ চৌধুরী, জমির উদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম রানা, আহসান হাবিব চৌধুরী, তপন দে প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *