চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রাঙ্গুনিয়ায় ২ লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়েছেন আ.লীগের ড. হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২১:১৪:১৭ || আপডেট: ২০১৮-১২-৩০ ২১:১৪:১৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে জয় পেয়েছেন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সংসদ সদস্য হাছান মাহমুদ। তিনি রাঙ্গুনিয়ার ৮৮টি ও বোয়ালখালী উপজেলার ৮টি কেন্দ্রে মোট ২ লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী মো. নুরুল আলম পেয়েছেন ৬ হাজার ৬৫ ভোট। রোববার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাসুদুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষনা করেন। এছাড়া মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী পেয়েছেন ২ হাজার ৫ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান পেয়েছেন ৬৭৬ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোহাম্মদ নেয়ামতুল্লাহ পেয়েছেন ৫৮৯ ভোট এবং তাঁরা প্রতীকে জেএসডি’র (জাতীয় সমাজতান্ত্রিক দল) প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৪১ ভোট। রাঙ্গুনিয়ার ৮৮টি ও বোয়ালখালী উপজেলার ৮টি সহ মোট ৯৬টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৩২৯ ভোট। এরমধ্যে মোট ভোট গ্রহণ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৫২৮ ভোট।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের হাছান মাহমুদ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৩৫ হাজার ভোটের ব্যবধানে তিনি বিএনপির প্রার্থী ও যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করেছিলেন। এই মেয়াদে তিনি একবার প্রতিমন্ত্রী ও পরবর্তীতে পূর্ণমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারী তিনি দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্ধিতায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন। রিপোর্ট- আব্বাস হোসাইন আফতাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *