চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কাইছার হামিদ

লোহাগাড়া-সাতকানিয়ায় জামায়াতের দূর্গে ড. নদভীর নিরঙ্গুশ জয়

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২১:২৩:৪১ || আপডেট: ২০১৮-১২-৩০ ২২:৪৫:৫৭

কাইছার হামিদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে আ.লীগের নিরুঙ্গুশ বিজয় লাভ করেছে। আজ রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সব দলের অংশগ্রহণে সরগরম নির্বাচনে ভোট দিতে আসেন ভোটাররা। মূল লড়াই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের। শেষ পর্যন্ত ভোটের লড়াই থেকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আ. ন. ম শামসুল ইসলাম নির্বাচন বর্জন করেন বলে খবর পাওয়া যায়।

এ আসনে সংসদ নির্বাচনের প্রার্থী ছিল ৫ জন। এর মধ্যে মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী (নৌকা), ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত প্রার্থী জামায়েত নেতা আ.ন.ম সামশুল ইসলাম (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক মানিক (আম), গণফোরামের মনোনীত প্রার্থী আবদুল মোমেন চৌধুরী (উদীয়মান সূর্য) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল আলম (হাতপাখা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ১২৩। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ১৫৭ ও মহিলা ১ লাখ ৮৩ হাজার ৯৬৬ জন। মোট ভোট কেন্দ্র ১৪৭টি। ভোট কক্ষ ৭৭২টি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। জানা যায়, লোহাগাড়ায় মোট ভোটার ১ লাখ ৯০ হাজার ৪৬১ জন। এরমধ্যে পুরুষ ৯৯ হাজার ২০২ জন ও মহিলা ৯১ হাজার ২৫৯ জন। ভোট কেন্দ্র ৫৯টি ও ভোট কক্ষ ৩৭৭টি। সাতকানিয়ায় মোট ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৬২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ৯৫৫ জন ও মহিলা ৯২ হাজার ৭০৭ জন। ভোট কেন্দ্র ৮৮টি ও ভোট কক্ষ ৩৯৭টি।

এর মধ্যে লোহাগাড়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নৌকা প্রতীকের ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ১৪ ভোট আর ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত প্রার্থী জামায়েত নেতা আ.ন.ম সামশুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২ শত ৩২ ভোট। সাতকানিয়ায় নৌকা প্রতীকের ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পেয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ৯ শত ৯৮ ভোট আর ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত প্রার্থী জামায়েত নেতা আ.ন.ম সামশুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩ শত ২৪ ভোট।

লোহাগাড়া-সাতকানিয়ায় নৌকা প্রতীকের অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২ লক্ষ ৭৩ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত প্রার্থী জামায়েত নেতা আ.ন.ম সামশুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫ শত ৫৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *