চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির পাইন্দং বেড়াজালী গ্রামের প্রবীন সমাজ সেবক এনায়েতুল হক চৌধুরীর ইন্তেকাল

প্রকাশ: ২০১৮-১২-৩১ ১৪:৫৫:৪২ || আপডেট: ২০১৮-১২-৩১ ১৪:৫৫:৪২

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, আলহাজ্ব এনায়েতুল হক চৌধুরী( প্রকাশ লুলি চৌং) আজ ( ৩১ ডিসেম্বর)  সকাল সাড়ে ৭ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে———–রাজেউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৮। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৭ ছেলে,৫ মেয়ে সহ বহু আত্নীয়,স্বজন,শুভাঙ্খাকী রেখে যান।

তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।  সর্বস্তরের হাজারো মানুষ শেষ বারের মতো দেখতে ছুটে যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠন সহ নানা মূখী উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

আজ বিকাল ৪ টা ৩০ মিনিটের  সময় বেড়াজালী মজিদীয়া দাখিল মাদরাসার ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ : তাঁর মৃত্যুতে ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন,কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম সহ সকল কাউন্সিলররা  মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফাইল ছবিতে বামে মরহুমের ছবি। ছবিতে মরহুমের সাথে শিল্পপতি মঞ্জুর মোর্শেদ ফিরোজের সাথে আলাপরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *