নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০১-০১ ২৩:৫৭:৩৭ || আপডেট: ২০১৯-০১-০১ ২৩:৫৭:৩৭
নূর হোসেন মামুন, কাপ্তাই : সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের দূর্গম পাহাড়ের শিক্ষার্থীরাও যেন লেখাপড়ায় পিছিয়ে না পড়ে তার জন্য শিক্ষার্থী, অভিবাবক সহ সকলকে সচেতন হওয়ার উপর গুরুত্বারপ করে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার অানন্দমূখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে অানন্দিত শিক্ষার্থীরা। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী প্রুমিচিং মারমা বলেন, বছরের ১ম দিনে নতুন বই পেয়ে অামি অত্যান্ত অানন্দিত। কাপ্তাইয়ের শিশু নিকেতন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, কুকিমারা স্কুল, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর হাতে বই তুলে দেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল, ৫অারই ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মাহমুদুল হাসান (পিএসসি), কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা খোরশেদ অালম চৌধুরী সহ অারও অনেকে