মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-০১ ১৭:১২:০৯ || আপডেট: ২০১৯-০১-০১ ১৭:১২:০৯
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের বাসিন্দা মোঃ সিকান্দার আর নেই। তার আনুমানিক বয়স ১৫০ বছর। তিনি মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী —— রাজিউন। তার বয়স ও মৃত্যুর সংবাদ সত্যতা নিশ্চিত করেন খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান। সিকান্দার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোঃ হারু’র পুত্র। ৫ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক প্রবীণ এই মানুষ। একইদিন মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুটাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠে তার নামাজে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য খুটাখালীর প্রবীণ মুরব্বী সিকান্দার বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আলোচিত হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমগুলোতে সিকান্দার নামটি উঠে আসে সংবাদ শিরোনামে। সম্প্রতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মুহাম্মাদ শিবলী নোমান প্রবীণ মানুষ সিকান্দারের বাড়িতে গিয়ে স্বাক্ষাত করেন।