মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-০১ ১৭:১৭:২৪ || আপডেট: ২০১৯-০১-০১ ১৭:১৭:২৪
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
নতুন বছরে শুরুতেই কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক ইসমত জাকিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম ছিদ্দিকী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভূট্টো, সাধারণ সম্পাদক নুরুল আবছার, সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন, সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, যুবলীগ নেতা শোয়াইবুল ইসলাম রুবেল, ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ, শিক্ষক নুর মোহাম্মদ ও ওসমান গণি। 
এদিকে একইদিন দুপুর ১২টায় বিএন স্কুল এন্ড কলেজের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। স্কুলের অধ্যক্ষ মো: আতাউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী। এসময় বিশেষ অতিথি, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, অভিভাবক মোহাম্মদসহ শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ##