এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০১ ২৩:৫৩:২৮ || আপডেট: ২০১৯-০১-০১ ২৩:৫৩:২৮
শফিউল আলম.ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলার জাহানপুর আমজাত আলী আব্দুল হাদী ইনষ্টিটিউশনে বর্তমান সরকারের অঙ্গিকার ১ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়ার অংশ হিসেবে প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ও বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব স্কুল হল রুমে প্রধান শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে মাষ্টার আবুল ফয়েজের পরিচালনায় আজ ১ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগ নেতা ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মোহাম্মদ দিদারুল আলম, আ’লীগ নেতা আব্বাস উদ্দীন বাদল, আ’লীগ নেতা দিদারুল আলম, শিক্ষানুরাগী সদস্য দিদারুল আলম মুন্না, অভিবাবক সদস্য আবু তালেব, জসিম উদ্দিন, যুবলীগ নেতা আলী আক্কাস ও মাষ্টার নাছির উদ্দিন প্রমূখ। এতে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার এ সরকারের আমলে দেশের যে পরিমান উন্নয়ন স্বাধিত হয়েছে তা বিগত অন্য কোন সরকারের আমলে তা হয়নি। তিনি আরো বলেন, ১৯৭১ সালে যাদের রক্তের বিনিময়ে আজ এ স্বাধীণ দেশ আমরা পেয়েছি, সেই স্বাধীণ দেশের পতাকাকেও অবমাননা করা হয়েছিল চার দলীয় জোট সরকারের আমলে, স্বাধীনতা বিরুধীদের গাড়ীতে উড়েছিল এই পতাকা, শুধু তাই নয় সেই সময়ে মুক্তিযোদ্ধার হাতে হাত কড়া আর যোদ্ধাপরাধীরা স্বাধীনতার সূফল ভোগ করেছিল। তাই আগামীতে জাতীয় পতাকা অবমাননা কারীদের আইনের আওতাই আনার দাবী জানান।
পরে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়িতে বিপুল ভোটে নৌকাকে বিজয় করায় ফটিকছড়ি বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।