অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০১ ২৩:৫৫:২১ || আপডেট: ২০১৯-০১-০১ ২৩:৫৫:২১
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব হয়েছে। সরকারের অন্যতম সফল কর্মসূচী দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারী নতুন বই তুলে দেয়ার কার্যক্রমে এবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের অান্তরিক প্রচেষ্টায় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে এ উৎসব পালন করা হয়েছে। সকাল ৯টায় এ বই উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুচ বলেন- এবার উপজেলা ও পৌরসভার ভোকেশনাল-এবতেদায়ী-কারিগরি শিক্ষাসহ মাধ্যমিক পর্যায়ের ৩০ টি এবং মাদ্রাসা পর্যায়ের ১২ টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯০ ভাগ বই বিতরন করা হয়েছে। প্রাপ্ত ৩ লক্ষ ৫৩ হাজার ৪ শত ৬ বইয়ের মধ্যে ৩ লক্ষ ৪০ হাজার বই বিতরন করা হয়েছে। কিছু বই জাতীয় নির্বাচনের কারনে এখনো বিতরন করা হয়নি, যা অচিরেই বিতরন করা হবে।
অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসার ( প্রাথমিক) সদানন্দ পাল জানান- ১০৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৭ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার বই বিতরন করা হয়েছে। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির কৃতি শিক্ষার্থী পূনম বড়ুয়ার অভিভাবক নারী নেত্রী ইলা বড়ুয়া জানান- দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সফল উদ্যোগ বছরের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়ার কার্যক্রম একটি ব্যাতিক্রমধর্মী উৎসব। এ উৎসবে দেশের শিক্ষাক্ষেত্রে অনন্য বিপ্লব ঘটেছে।