জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:৪৭:৩১ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:৪৭:৩১
আনোয়ারা প্রতিনিধি : সারাদেশের ন্যায় আনোয়ারা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত বই উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাইদুজ্জামান চৌধুরী,বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,আনোয়ারা সদস ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড.মো. সেলিম রেজা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কুমার আচার্য্যসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। বই উৎসবের প্রধান অতিথি শিক্ষার ধারাবাহিক উন্নয়নে কাজ করছে সরকার উল্লেখ করে তিনি বলেন,নতুন বই পেয়ে নতুন উদ্যমে শিক্ষাই ব্রতী হয়ে সঠিক জ্ঞানার্জন করে দেশ ও দশের সেবায় নিয়োজিত থেকে আত্মউন্নয়নসহ সমাজ উন্নতির পথে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়। এদিকে জেকেএস উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠু,শিক্ষক আবু ছাদেক ছিদ্দিকী,সমীর কান্তি নাথ, মো.ইউছুফ,নাছির উদ্দিন ও খোকন চন্দ্র নাথ প্রমুখ।