চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে বিদেশি অস্ত্রসহ আটক ২ : ইউপিডিএফ’র নিন্দা

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:০৭:২০ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:০৭:২০

খাগড়াছড়ি,প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও গুলিসহ দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাইঙ্গ্যামা ছড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লক্ষীছড়ির রাইঙ্গ্যামা ছড়ার বিজয় কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমা (২০) ও একই এলাকার রাদিমোহন চাকমার ছেলে দিপঙ্কর চাকমা (২২)।

নিরাপত্তা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে ৪ টার দিকে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে উপজেলার রাইঙ্গ্যামা ছড়া নামক এলাকা থেকে ঐ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি গ৪অ১ অস্ত্র, ১টি ম্যাগজিন, ৫৩ রাউন্ড তাজা গুলি, ১টি পোজ, ১টি সিলিং, দুইটি চাঁদা আদায়ের রশিদসহ একাধিক মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফে’র) কর্মী বলে দাবি করেছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত) মোঃ শাহেনুর জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এদিকে, গ্রেফতারকৃতদেরকে ইউপিডিএফের সদস্য বলে পরিচয় করিয়ে দেয়া হলেও প্রকৃতপক্ষে তারা সাধারণ গ্রামবাসী এবং তারা ইউপিডিএফের সাথে কোনভাবে জড়িত নয় দাবি করে এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ইউপিডিএফ’র আঞ্চলিক সংগঠক সচিব চাকমা।

আটককৃত সুমন্ত চাকমা ও দিপঙ্কর চাকমা এলাকায় কারো সাথে ব্যক্তিগত কিংবা পারিবারিক বিরোধের জেরে প্রতিহিংসার শিকার হয়ে গ্রেফতার হতে পারে মন্তব্য করে, ইউপিডিএফ’র এই নেতা উক্ত গ্রেফতারের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে অবিলম্বে আটককৃত নিরীহ দুই যুবককে মুক্তি দেয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *