চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের আহত-৫

প্রকাশ: ২০১৯-০১-০২ ২১:১৫:১৮ || আপডেট: ২০১৯-০১-০২ ২১:১৫:১৮

মিজবাউল হক, চকরিয়া:

চকরিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে করে সন্ত্রাসী হামলায় একই পরিবারের নারীসহ ৫সদস্য গুরুতর আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা বসতবাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাঁসের দিঘি এলাকার দেলোয়ার হোসেন (৫৫), তাঁর পুত্র বেলাল উদ্দিন (৩০) ও জালাল উদ্দিন (২৮), জালাল উদ্দিনের স্ত্রী রুহানা আক্তার (২১) ও দেলোয়ার হোসেনের কন্যা শাহিনা আক্তার (১২)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে ছাইরাখালীর শীর্ষ সন্ত্রাসী জমির উদ্দিন প্রকাশ বন্দুক জমির ও তাঁর ভাই সামসুদ্দিন, নাজেম ড্রাইভারসহ বন্দুক গোষ্ঠীর ১৮-২০জনের সন্ত্রাসী গ্রুপ দেলোয়ার হোসেনের বসতবাড়িতে হামলা ও লুটপাট চালায়। হামলার সময় সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিলে পুরো এলাকায় মানুষ অতংকিত হয়ে পড়ে। নাজেম ড্রাইভার ও জমির উদ্দিন বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিয়ে প্রায় সময় এলাকায় মহড়া দেয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জমির উদ্দিন তাঁর পুরো পরিবার প্রায় এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে ত্রাসের রাজত্ব কায়েম করে।

গুরুত্বর আহত দেলোয়ার হোসেন বলেন, ‘ছাইরাখালীর শীর্ষ সন্ত্রাসী জমির উদ্দিন ও তাঁর পাঁচ ভাইসহ ২০জনের একটি সন্ত্রাসী গ্রুপ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্তকিতভাবে তাঁর বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এসময় বসতঘরে রক্ষিত প্রায় ৫৭হাজার টাকা ও স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘হাঁসেরদিঘিতে বসতঘরে হামলা ঘটনার মৌখিকভাবে শুনেছি। এব্যাপারে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *