এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:১৭:৪৬ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:১৭:৪৬
চন্দনাইশ প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গ্রাণে শিক্ষার্থীরা আনন্দে উচ্চাসিত হয়ে পড়েছে। মাননীয় শেখ হাসিনা যেদিন থেকে ক্ষমতায় এসেছে ঠিক সে বছর থেকে শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের বই উপহার দিয়েছেন এবং শিক্ষার হার বৃদ্ধি করেছেন। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। জাতীয় একাদশ নির্বাচনে জনগণের বিপুল ভোটে প্রধানমন্ত্রি পূনঃরায় ক্ষমতায় আসায় দেশে স্বর্তি ফিরে এসেছে।
সে সাথে শিক্ষার পাশাপাশি উন্নয়নেরও ধারা অব্যাহত থাকবে। দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারী দুপুরে বই বিতরণ উৎসবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলি বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরজুমান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন ছিলেন দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন, নুর মোহাম্মদ,শিক্ষক নয়ন, অলক, নোমান প্রমুখ।