চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:৩১:০৮ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:৩১:০৮

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বছরের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সকালে পটিয়ার কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামূল্যে বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজামুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ন পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম।

সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা জাহেদা আকতার, বিদ্যুৎসাহী সদস্য মঈনুদ্দিন, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, মো. আবছার, মো. শফি, মো. হোসাইন, রানু আকতার, শিক্ষক বাবুল কান্তি দাস, উত্তম ভট্ট্যাচার্য, রূপন কান্তি বড়ুয়া, ওসমান সিকদার, আনোয়ার হক নূরী, কুসুমপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এমরান মনা, জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। এতে সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, স্বাধীনতার ৪৮ বছরে শেখ হাসিনাই একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যা আগামীতেও অব্যাহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *