চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:২৯:২০ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:২৯:২০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরে গতকাল সকালে শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি বিমল মিত্র। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমুন নাহার। বক্তব্য রাখেন সহ-সভাপতি নাছির উদ্দিন, কাউন্সিলর আবু ছৈয়দ, রোকনুজ্জামান সবুজ, একে আজাদ, শাহনেওয়াজ, রাশেদ হাসান, দিপংকর বড়ুয়া প্রমুখ। এতে বক্তারা বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার প্রতিষ্ঠা করে বিশ্বে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শিক্ষা ক্ষেত্রে জাতিকে এগিয়ে নিতে যে পরিকল্পনা নিয়েছিলেন তা আজ দেশে রেওয়াজে পরিণত হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশে একটানা ২০ বছর প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়ে একজন নারী হিসেবে যে ইতিহাস গড়েছেন তার জন্য আজ সমগ্র বাঙালী জাতি গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *