চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার হাইদগাঁও কাজী পাড়া প্রাইমারী স্কুলে বই উৎসব

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:৩৫:১৫ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:৩৫:১৫

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাইদগাঁও কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজী আবদুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম। বক্তব্য রাখেন সাংবাদিক আবদুর রাজ্জাক, অভিভাবক কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, শিক্ষক দিদারুল আলম, হোসনুর বেগম, মনজুর আলম, সুমা দাশ গুপ্ত, ফাল্গুনী দেব প্রমুখ।

এতে বক্তারা বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিশ্বে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। যা আগামীতেও অব্যাহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *